বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষ লেনদেন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা আটক

দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর থেকে তিনজনকে আটক করা হয়। তিনজন হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে।

প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তিন কর্মকর্তাকে আটকের পর তাঁদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে