শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলের পাশে তিন ছাত্রকে কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার ব্যাংক কলোনি এলাকায় একটি স্কুলের পাশে তিন ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

কোপে আহত তিনজন সাভারের ব্যাংক কলোনি এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্র। তারা হলো রিফাত (১৫), সাব্বির (১৫) ও সাদমান আলম রিসাদ (১৫)। তাদের বাড়ি সাভারের বিভিন্ন এলাকায়।

আহত তিনজনের মধ্যে রিফাতকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সাব্বির ও রিসাদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাসেড স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের ঘটনায় তালবাগ এলাকার মঞ্জু নামের এক যুবকের সঙ্গে বিরোধ চলছিল উল্লিখিত তিন ছাত্রের। আজ সকালে ওই তিন ছাত্র স্কুলের পাশে একটি ভবনের সিঁড়িতে বসেছিল। এ সময় মঞ্জুর ভাড়াটে শোয়েব, নোমান, রিজু ও সাব্বির ওই তিনজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে তাদের কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা ও তিনটি মুঠোফোন লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন আহত তিনজনকে হাসপাতালে নেয়।

এ ঘটনার পর থেকে মঞ্জু নামের ওই যুবক পলাতক। ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকালে সাভারের নামাবাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মুসা মোল্লা (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর নতুন নগর এলাকায় স্থানীয় ট্রান্সফারমার কোম্পানি টেকনো ভেনচার লিমিটেডের শ্রমিক দেলোয়ার হোসেনকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত