চলন্ত গাড়িতে অভিনেত্রীকে গণধর্ষণ !


জনপ্রিয় এক অভিনেত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় সিনেমার ওই অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেছে।
তিনি বলেন, ধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিল। তিনি তখন একটি সিনেমার ডাবিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পুলিশ ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি।
তার গাড়িচালক ও সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে পুলিশ রবিবার রাতে আটক করেছে। পুলিশ বলছে, তারা আরও তিনজন লোককে খুঁজছে। তবে প্রধান অভিযুক্ত, তার সাবেক একজন ড্রাইভার এখনও পলাতক।
অভিনেত্রী বলেছেন, এই অপহরণ ও ধর্ষণের ঘটনা চলেছে দুই ঘণ্টা ধরে। একই সঙ্গে তার অশোভন ছবি সোশাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার লোকরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন।
গত কয়েক বছরে ভারতে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে ২০১২ সালে রাজধানী দিল্লিতে চলন্ত বাসে মেডিক্যালের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













