নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) তালিকাভ’ক্ত সদস্য, হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আইচান আব্দুল্লাহ (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইচান আব্দুল্লাহ উপজেলার নওদুলী গ্রামের মৃত: হাফিজুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট , লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকান্ডে আইচান আব্দুল্লাহ সক্রিয় অংশ গ্রহন করেন। দীর্ঘদিন ধরে আইচান আব্দুল্লাহ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে।
্রফতার
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













