মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধারঃ উত্তরা

রাজধানীর উত্তরায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরের ৮নং রোডের ৪০নং বাসার সামনে থেকে ফিরোজ শাহ (৩১) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফিরোজ নওগাঁর পোরশা উপজেলার সমনগর গ্রামের আইয়ুব শাহের ছেলে। তিনি ওই বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

এদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, ভোরে উত্তরা পশ্চিম থানার বিজিবি মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মোশারফ হোসেন (২৮) নামে একজন বাসের হেলপার গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোশারফ ময়মনসিংহ সদর উপজেলার ইট খোলা রোডের আ. হামিদের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। মোশারফ আব্দুল্লাহপুর টু মাওয়া রুটের প্রচেষ্টা পরিবহনের বাসে হেলপারের কাজ করতেন এবং গাড়িতেই থাকতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী