তিন মামলাঃ ধর্মঘটে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ


পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতরাতে রাজধানীর দারুসসালাম থানায় করা তিন মামলার দুটিতে পুলিশ ও একটিতে শ্রমিকদের হামলার শিকার একজন পথচারী বাদী হয়েছেন।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, মামলায় গাবতলীর শ্রমিক নেতা তাজুল ও আহমদসহ ৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় হাজার লোককে আসামি করা হয়েছে। আসামিদের বেশির ভাগই শ্রমিকনেতা। তিনি জানান, মামলায় পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, পুলিশের কাজে বাধা, হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













