বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের পর ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের পর ধর্ষণের ভিডিও চিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিযোগ দিয়েছেন। এতে সামিদুল হক (২২) ও রাশেদুল হক (২৩) নামের দুই তরুণ এবং অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) কিরণ শংকর হালদার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামিদুলের বাড়িতে তাঁর মালিকানাধীন খেলনা পুতুলের চুল তৈরির একটি কারখানা রয়েছে। ধর্ষণের শিকার কিশোরীটি অন্য কয়েকজন মেয়ের সঙ্গে প্রায় এক বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত ১৬ ফেব্রুয়ারি সামিদুল ও তাঁর সহযোগী রাশেদুল ওই কিশোরীসহ অন্য আরও কয়েকজনকে নিয়ে বকশীগঞ্জের লাউচাপড়ায় বনভোজন করতে যান। ওই দিন রাত ১০টার দিকে তাঁরা বাড়িতে ফিরে আসেন। কিন্তু সামিদুল ও রাশেদুল ওই কিশোরীকে তাঁর বাড়িতে পৌঁছে দেননি। রাশিদুলের সহযোগিতায় সামিদুল নিজের বাড়িতে নিয়ে যান ওই কিশোরীকে। রাত ১১টার দিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামিদুল তাঁর ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের কথা কারও কাছে না বলার জন্য তাকে হুমকি দেন। সামিদুলের সহযোগী রাশেদুল মুঠোফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন। পরে সামিদুলের কথামতো তিনি ওই ভিডিও চিত্র মুঠোফোনের মাধ্যমে স্থানীয় লোকজন ও ইন্টারনেটে ছড়িয়ে দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই ঘটনাটি প্রকাশিত হলে আপস-মীমাংসার জন্য স্থানীয়ভাবে বৈঠক করা হয়। বৈঠকে সামিদুল কিশোরীটিকে ধর্ষণের কথা স্বীকার করে সামাজিকভাবে বিয়ের আশ্বাস দেন। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সামনে সামিদুল ওই ঘটনাটি ও কিশোরীকে বিয়ের কথা অস্বীকার করেন। এরপর ২৬ ফেব্রুয়ারি শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ২৮ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে দেওয়া ছাড়পত্রে ধর্ষণের কথা উল্লেখ করা হয়।

এ অভিযোগের ব্যাপারে চেষ্টা করেও সামিদুলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত আদালতের আদেশ তাঁরা পাননি। আদেশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম অালো

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত