এমপি,মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে ছাত্রদল নেতা সাবেক ভিপিসহ গ্রেফতার দুই জন


সোহাগ লুৎফুল কবির, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মন্ত্রী এমপিসহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে বি,এন,পির ছাত্রদল নেতা সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের
সাবেক ভিপি সোহেল রিজভী রাজু ও মুরাদুজ্জামান পলাশ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি
বিশেষ দল সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন এস,বি ফজলুল হক রোডের মৃত সাবের আলী মাস্টারের ছেলে ৯০এর দশকের বি,এন,পির তুখোঁর ছাত্রদল নেতা ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সোহেল রিজভী রাজু (৫০) এবং একই ছাত্র সংসদের সদস্য কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মুরাদুজ্জামান পলাশ (৪৬)।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের ইন্টেলিজেন্স শাখার এডিসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আটককৃত দুইজনের বিরদ্ধে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় দুটি
মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে সিল, প্যাড, ডি.ও লেটারসহ প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মন্ত্রী,
এমপি, উপদেষ্টা ও সচিবের নাম ভাঙিয়ে এবং তাদের স্বাক্ষর জাল ও ডিও লেটার দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিলেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে ঢাকায় অভিযোগ ছিল। আমরা ওই আসামীদের গ্রেফতারের পর তাদের
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ঢাকা মেট্টোপলিটন পুলিশের ইন্টেলিজেন্স সদস্যদের সহযোগিতায় ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













