কাপড়ে মেশানোর রং দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি!


কাপড়ে মেশানোর রং মিশছে দুধ আর অন্যান্য উপাদানে। তৈরি হচ্ছে মিষ্টি। আর এ মিষ্টি পরিবেশিত হচ্ছে বিক্রির জন্য! খাবার অযোগ্য এসব রং মেশানোর দায়ে রাজধানীর একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর গ্রিনরোডে বিক্রমপুর ‘মিষ্টান্ন ভান্ডার’কে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক জানান, কারখানায় গিয়ে দুর্গন্ধযুক্ত পচা মিষ্টি পাওয়া যায়। এ ছাড়া কারখানার পরিবেশও ছিল বেশ নোংরা। মিষ্টিকে রঙিন করার জন্য ওই প্রতিষ্ঠান কাপড়ে মেশানো রং ব্যবহার করত। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এমন দণ্ড দেওয়া হয়।
পরে কারখানার মিষ্টি তৈরির জন্য রাখা উপাদানগুলো ধ্বংস করা হয়।
অভিযানে সহকারী পরিচালক প্রণব কুমার ছাড়াও ছিলেস সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













