সহকর্মীকে ধর্ষণ, নির্মাণ শ্রমিক গ্রেফতার


নির্মাণ কাজে নিয়োজিত এক নারী শ্রমিককে (৩৮) ধর্ষণের অভিযোগে তার সহকর্মী আব্দুল মতিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে বন্দর থানার মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ওই নারী শ্রমিক নিজে বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়ার বাসিন্দা (৩৮) দীর্ঘদিন ধরে রাস্তা র্নিমাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। শনিবার ওই নারী ও মাধবপাশা এলাকার খোকনের বাড়ির ভাড়াটে মৃত রমিজউদ্দিন মিয়ার ছেলে আব্দুল মতিন ফরাজিকান্দার খালেক মিয়ার বাড়িতে নির্মাণ কাজ করছিল।
এসময় মতিন মিয়া ওই নারী শ্রমিককে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি নারী শ্রমিকের স্বামী দেখে ফেললে আব্দুল মতিন মিয়া কৌশলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













