শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে বাংলাদেশি কিশোরীকে গণধর্ষণ

এক বাংলাদেশি কিশোরকে গণধর্ষণের অভিযোগ উঠল ভারতের আহমেদাবাদ ও জুনাগড়ের মাংরোল শহরে। ১৪ বছর বয়সী ওই কিশোরীর অভিযোগ গত সপ্তাহেই দুই বার গণধর্ষণ করা হয়।

শনিবারই থানায় গণধর্ষণের অভিযোগ করে ওই কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে মাংরোল পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্রে খবর গত বৃহস্পতিবার মাংরোলের একটি বার্স টার্মিনালে ওই কিশোরীকে একা কাঁদতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞসাবাদ করা হলেও ভাষাগত সমস্যার কারণে স্থানীয়রা কিছুই বুঝতে না পারায় ওই কিশোরীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ইন্টারপ্রেটারের সহায়তায় জানা যায় ওই কিশোরীকে কাজের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়। পরে আহমেদাবাদ হয়ে মাংরোলের এসে পৌঁছায় ওই কিশোরী।

গত এক সপ্তাহে দুই বার তাকে গণধর্ষণের শিকার হয় বলে পুলিশের কাছে অভিযোগ করে ওই কিশোরী। একবার আহমেদাবাদে সাত জন পুরুষ মিলে তাকে গণধর্ষণ করে, দ্বিতীয়বার মাংরোলে ১৪ জন মিলে তাকে গণধর্ষণ করে। সে আরও জানায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের বনগাঁর বাসিন্দা সাই নামে এক ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দেয় তারই এক আত্মীয়। এরপরই হাত ঘুরে সে আহমেদাবাদে এসে পৌঁছায়। বর্তমানে ওই বাংলাদেশি কিশোরীকে রাখা হয়েছে একটি নারী হোমে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত