জামিনে বের হয়ে ধর্ষণে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের হুমকি!
বরিশালের উজিরপুরে জামিনে কারাগার থেকে বের হয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা এক প্রতিবন্ধী মেয়েকে ফের ধর্ষণের হুমকি দিচ্ছে ধর্ষক রুবেল সরদার।
এ ঘটনায় মেয়েটি রোববার উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ জুলাই গাববাড়ী গ্রামের শামসুল হক সরদারের ছেলে রুবেল প্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার চাচা বাদী হয়ে ১৯ নভেম্বর উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় উজিরপুর থানা পুলিশ ধর্ষক রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। কিছু দিন জেল খাটার পর রুবেল জামিনে মুক্তি পায়।
এরপর বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে চাপ ওই ধর্ষক। তা না হলে ওই মেয়েকে আবারও ধর্ষণের হুমকি দেয় সে। এছাড়া প্রাণনাশেরও হুমকি দেয়া হয়।
সর্বশেষ রোববার রাতে ধর্ষিতার বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালাগালসহ অপহরণের হুমকি দেয় রুবেল। এতে শংকিত হয়ে সোমবার উজিরপুর থানায় একটি জিডি করের মেয়েটির বাবা।
মেয়ের পরিবার জানায়, রুবেলের হাত থেকে বাঁচতে আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে নিয়ে তার পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে জানতে রুবেলের ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













