ময়মনসিংহে ভুয়া কর্নেল আটক
ময়মনসিংহ সদর উপজেলা থেকে ভুয়া কর্নেল পরিচয়দানকারী এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম আবদুল মালেক। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী বাহারুল আলম মাদ্রাসার শিক্ষক।
পাঠান ভালুকার ধলিয়া গ্রামের আলতাফ আলী পাঠানের ছেলে। তাঁকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছে।
ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, তিন দিন আগে জমি-সংক্রান্ত বিষয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফোন করেন আবদুল মালেক। এ সময় তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশ কর্মকর্তারা। পরে ভুয়া পরিচয় নিশ্চিত হওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিচয় শনাক্ত করে তাঁকে আটক করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













