অবশেষে ১০ জলদস্যু আটক !


বাংলাদেশ নৌ-বাহিনী সেন্টমার্টিনের অদুরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানা থেকে মিয়ানমারের ১০ জন জলদস্যুকে আটক করেছে। আটক দস্যুরা সবাই মিয়নমারের নাগরিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ মাঈনুদ্দিন।
টেকনাফ থানায় দায়ের করা মামলার বাদী বানৌজা আবু বকর জাহাজের পেটি অফিসার মোঃ ইমরান আহমদ জানান, গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের অদুরে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে মিয়ানমারের জলদস্যুরা বাংলাদেশের জলসীমায় ডাকাতির উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ করে।
এ খবর পেয়ে বানৌজা আবু বকর জাহাজের মাধ্যমে টহলদল উক্ত স্থানে পৌঁছলে অবৈধ অনুপ্রবেশকারী বর্মী জলদস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহুত একটি ট্রলার জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩টি লম্বা তলোয়ার ও ২ টি চাপাতি পাওয়া গেছে।
মামলায় উল্লেখ করা হয়, আটক মিয়ানমার নাগরিকদের কাছে বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে বৈধ কোন কাগজ পত্র নেই। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। জব্দ করা ট্রলারটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। দস্যুরা কয়েকটি মাছ ধরা নৌকায় হানা দিয়ে জেলেদের টাকা ও মাছ লুটসহ মূল্যবান সরঞ্জামাদি লুঠ করে নেয়। দস্যুদের হাতে বেশ কিছু সংখ্যক জেলেও আহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













