নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান-মেম্বার গ্রেপ্তার


রাজশাহীর বাঘায় এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জান্নাত আলী ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে বৃহস্পতিবার চেয়ারম্যান জান্নাত আলী ও মেম্বার আলাউদ্দিন ইউনিয়ন পরিষদের এক কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় নারী সদস্যের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের তিনজনকে ওই ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে বাঘা থানার পুলিশে খবর দিলে চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওই নারী সদস্য বেলা ৩টার দিকে বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













