বঙ্গবন্ধুর নৌকা এখন ফেরাউনের নৌকা পরিণত হয়েছে: কাদের সিদ্দিকী


বঙ্গবন্ধু ও ভাসানীর নৌকা এখন কাফের, ফেরাউন ও জালেমের নৌকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘এ নৌকা দেশকে ধ্বংস করছে। দেশকে বাঁচাতে এবং দেশের মানুষের মুক্তির জন্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে হটাতে হবে। ’
গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৈয়ামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে পথসভায় বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান। জঙ্গিদের বিচার দাবি করে কাদের সিদ্দিকী বলেন, যে দেশ ছয়-সাত মাসের সন্তানকে সন্ত্রাসী বলে মেরে ফেলে সেই দেশ ধ্বংস হওয়া উচিত।
জঙ্গি দমনের নামে এভাবে নির্বিচারে মহিলা ও শিশুদের মারা চলবে না। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার বিচার দাবি করেন। জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, ইকবাল সিদ্দিকী, হাসমত আলী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













