শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাবিপ্রবি প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে পিটিয়েছে ছাত্রলীগ

ক্যাম্পাসে ঘুরতে গিয়ে যৌন হয়রানি ও মারধরের শিকার দুই ভাইবোনের পাশে দাঁড়ানোর কারণে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

শনিবার রাতে প্রেসক্লাব কার্যালয় থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের সামনে ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ পক্ষের কর্মীরা তাঁদের বেধড়ক মারধর করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে শাবিপ্রবি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরদার আব্বাসের অবস্থা গুরুতর। তাঁর মাথায় জিআই পাইপ দিয়ে আঘাত করা হয়েছে।

আহত শাবিপ্রবি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নবিউল আলম দিপু জানান, বিকেলে ক্যাম্পাসে ঘুরতে যান সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা দুই ভাইবোন। এ সময় ছাত্রলীগের সভাপতি পার্থ পক্ষের কর্মী রিয়াদ আরো কয়েকজন নিয়ে তাঁর বোনকে উত্ত্যক্ত করেন। তাঁর বোন প্রতিবাদ করলে তাকে চপেটাঘাত করে মাটিতে ফেলে দেওয় হয়। পরে তিনি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।

নবিউল আলম আরো জানান, তাদের মারধরের খবর পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা ছাত্রলীগ নেতা রিয়াদের ছবি তুললে অন্য কর্মীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। পরে আবার সন্ধ্যার পর সাধারণ সম্পাদকের সঙ্গে তিনি প্রেসক্লাব থেকে বেরিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।

বহিরাগত মেয়েরা ক্যাম্পাসে ঘুরতে গেলে প্রায়ই ছাত্রলীগ নেতাকর্মীদের উত্ত্যক্তের শিকার হচ্ছেন বলেও জানান ভারপ্রাপ্ত সভাপতি।

এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর ড. মো. রাশেদ তালুকদার বলেন, ‘ক্যাম্পাসে প্রায়ই উত্ত্যক্তের ঘটনা ঘটে। আমরা অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নিই। এর আগে আমরা একজনকে ক্যাম্পাস থেকে বহিষ্কারও করেছিলাম। এই ঘটনায় জড়িতের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শাবিপ্রবি ছাত্রলীগরে জ্যেষ্ঠ সহসাধারণ সাজেদুল ইসলাম সবুজ বলেন, ‘ক্যাম্পাসে দুই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের রিয়াদের নাম জড়িত বলে আমরা শুনেছি। এ ঘটনায় তদন্ত শেষে দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত