সোমবার, আগস্ট ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খুলনায় কলেজছাত্রীকে ‘মা’ বানিয়ে বাসায় নিয়ে ধর্ষণ

কলেজছাত্রীকে মা বানিয়ে ইজ্জত লুটলো ছেলে! এই ছেলের বয়স ৫৫। কিছু দিন আগে মা মারা গেছেন। তিনি এক কলেজছাত্রীকে ‘মা’ বানান। বয়স বেশি হওয়ায় ওই তরুণীও বিষয়টি মেনে নেয়। ধীরে ধীরে পাতানো মা-ছেলের ঘনিষ্ঠতা বাড়ে। তবে ‘ছেলে’র মনে ছিলো খারাপ মতলব। তিনি বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ করেছেন। তরুণী লজ্জায় প্রথমে কাউকে বলেনি।

খুলনার সদর উপজেলার ওই কলেজছাত্রী এই ঘটনার বিচার চেয়েছে। সে নগরীর একটি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছে।

অভিযুক্তের নাম এনামুল হক টিটো। তিনি খুলনা সদরের মৌলভীপাড়ার বাসিন্দা। তার ওষুধের একটি দোকান আছে।

গেল ১৫ মার্চ সোনাডাঙ্গা থানায় এনামুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে কলেজছাত্রী। পুলিশ এনামুলকে গ্রেফতার করেছে। মেয়েটির আশঙ্কা, প্রভাবশালী হওয়ায় তিনি দ্রুত ছাড়া পেতে পারেন।

মামলার এজাহার ও কলেজছাত্রীর ভাষ্য, গেল ১৬ জানুয়ারির ঘটনা। কলেজ থেকে ইজিবাইকে চড়ে বাসায় ফেরার পথে এনামুলের সঙ্গে তার পরিচয়। প্রথম পরিচয়েই এনামুল তাকে ‘মা’ বলে ডাকেন। তিনি বলেন, কিছুদিন আগে তার মা মারা গেছেন। এনামুল বয়স্ক হওয়ায় ব্যাপারটি মেনে নেয় তরুণী। এরপর কলেজে যাওয়া-আসার পথে দেখা হতো। ‘মা-ছেলের’ মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। গেল ১৯ জানুয়ারি তিনি তরুণীকে তার পরিবারের লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন। এরপর বাড়িতে নিয়ে তিনি ধর্ষণ করেন। ওই তরুণী প্রথমে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি।

মেয়েটি জানায়, আত্মহত্যা করলে অপরাধী এনামুল পার পেয়ে যেত। এ কারণে সে মূল ঘটনা প্রকাশ করে অপরাধীর বিচার চেয়ছে। যেন আর কোনো মেয়ের সঙ্গে এমন না ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী