বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, মির্জাপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

টাঙ্গাইলের মির্জাপুরে বৈরি আবহাওয়ায় কঠোর নিরাপত্তার মধ্য ছয় ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে রবিবার সকাল ৮টা থেকে ভোট চলছে। চলবে বিকাল ৪টা অবধি। দমকা হাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকায় কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কিছুটা কম।

তরফপুর ইউনিয়নের শীরঘারা আশ্রয়ন প্রকল্প কেন্দ্রের ভোটার টাকিয়া কদমা ভুইয়াপাড়া বাসিন্দা জাকির হোসেন বলেন, সকালে আবহাওয়ার বৈরি থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

তবে আকাশ স্বাভাবিক হয়ে এলে উপস্থিতিও বাড়বে বলে জানান একাধিক প্রার্থী।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

শনিবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হলে বিভিন্ন কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরে সাটানো পোস্টারও ছিঁড়ে গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর, আজগানা, তরফপুর, বহুরিয়া, লতিফপুর ও ভাওড়া এই ছয় ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৪ ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদের জন্য ১৮৭ প্রার্থীসহ মোট ২৬৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বাইরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরাও শক্ত অবস্থানে রয়েছেন বলে ভোটারা জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

তাছাড়া ছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাইকিং ফোর্সও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি