বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে একই দিনে ২৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২৯ কোটি ৪০ লাখ টাকা। এক দিনে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধারের ঘটনা এটি।

আজ রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপর দিকে র‍্যাবের অভিযানে চট্টগ্রামের গভীর সমুদ্র থেকে ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ দুপুরে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোরে তাঁর নেতৃত্বে হারিয়াখালী সাগরে বিজিবির একটি টহল দল ওঁত পেতে থাকে। এ সময় ৩/৪ জন লোক মাথায় বস্তা নিয়ে সাগর পাড় থেকে উঠে আসছিল। বিজিবি সদস্যরা তৎক্ষনাৎ পাচারকারীদের চ্যালেঞ্জ করে। তাদের (বিজিবি) উপস্থিতি দেখতে পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে সাগরে অবস্থিত বোট দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধারের পর গণনা করে তাতে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পান।

অপরদিকে, র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা অনুসন্ধানের ফলশ্রুতিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মিয়ানমার এবং এ দেশীয় চোরাচালানীদের “আনোয়ারা-গহিরা” ভিত্তিক বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রামের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটককৃত ট্রলারটি (এফ ভি “মোহছেন আউলিয়া”) তল্লাশি করে ২০ লাখ পিস ইয়াবাসহ ০৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী