শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মরা গরুর মাংস বিক্রি, দুই কসাই আটক

রাজশাহীর বাঘা উপজেলায় মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে দুই কসাইকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে বাঘা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা দুজন হলেন- উপজেলার গাওপাড়া গ্রামের আমির কসাইয়ের ছেলে রতন আলী ও রেজাউল হকের ছেলে সারোয়ার হোসেন।

তবে রতন ও সরোয়ার জানান, তারা মান্নান নামের এক কসাইয়ের কাছ থেকে ৩৫০ টাকা দরে মাংস কিনে বাঘায় ৪২০ টাকা করে বিক্রি করছিলেন। তবে গরু মরা-কি না সেটা তাদের জানা ছিল না।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রতন আলী ও সারোয়ার হোসেন একটি মরা গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করছিলেন। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি মাংস ও মাংস বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। আটক দুজনকে থানা হাজাতে রাখা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তি দেয়া হবে।

তবে ঘটনার মূল হোতা মান্নান কসাই পলাতক রয়েছে বলে জানান ওসি মাহমুদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত