শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাঁদাবাজির অভিযোগে ডিবির ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আট সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

২৪ এপ্রিল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্টেটের আদালত ২-এ মামলা করেন মো. মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি। এরপর বিচারক আবু সালেম মো. নোমান এ অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

জানা গেছে, বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশ কমিশনার (এএসপি) পদমর্যাদার কোনো এক কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী, উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী, এসআই মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আজহারুল ইসলাম, এএসআই আবদুল ওয়াদুদ, কনস্টেবল আরমান হোসেন, খোরশেদ আলম, উকিল আহম্মেদ।

মামলার বাদী মাঈনুদ্দিনের আইনজীবী আজহারুল হক জানান, গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রাম আদালতের এনেক্স ভবনে ৬১ নম্বর দোকানে কম্পিউটার অপারেটর মো. মাঈনুদ্দিনকে ডিবির পরিচয়পত্র দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ডিবি সদস্যরা তাকে কিল ঘুষি মেরে সিএমপির গোয়েন্দা কার্যালয়ে তুলে নিয়ে যান। একটি মিথ্যা মামলায় দুই মাস ১৫ দিন কারাবাস শেষে জামিনে মুক্তি পান মাঈনুদ্দিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে