‘জঙ্গি আস্তানায়’ পৌঁছেছে সোয়াত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবপুর গ্রামে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সোয়াত টিমের সদস্যরা পৌঁছেছে। বিকাল ৫ টার দিকে তারা ঘটনা স্থলে পৌছে। সেখানে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িতে অভিযান চালাবে বিশেষ এই বাহিনীর সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারে সোয়াত টিম এসেছে। রাতের মধ্যেই অভিযান চালানো হতে পারে। এ জন্য আনা হয়েছে জেনারেটরও।
শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীর সেই বাড়ি মসলার ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু (৩০)। সেখানে বর্তমানে জঙ্গি রফিকুল ইসলাম ওরফে আবু, তার স্ত্রী, দুই শিশুকন্যা রয়েছেন বলে জানা গেছে। এরইমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













