শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্ধ্যায় কৌশলে তরুণীর ঘরে ঢুকে রাতভর গণধর্ষণ, ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি!

সাভারে স্থানীয় বখাটেদের কাছে নিজ কক্ষের ভেতরেই রাতভর টানা গণধর্ষণের শিকার হয়েছে এক পোশাক শ্রমিক। গত শুক্রবার গভীর রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার ও ওই বাড়ির মালিককে এবং তার ছেলেকে গ্রেফতার করেছে। এরপরই রাতে এ খবর প্রকাশ্যে আসে।

ঘটনার শিকার ওই নির্যাতিতার পারিবারের অভিযোগ, সাভারের একটি গার্মেন্টেসে পোশাক শ্রমিকের কাজ করার পাশাপাশি তিনি একটি স্কুলে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। যথারীতি শুক্রবার রাতে ঘুমাতে যান ওই নারী। কিন্তু শুক্রবার সন্ধ্যায় তার কক্ষের দরজা খোলা ছিল। এ সময় ওই বাড়ির মালিকের ছেলের সাথে স্থানীয় হূদয়, জাহাঙ্গীরসহ কয়েকজন কৌশলে তার কক্ষে প্রবেশের পর বিছানার নিচে লুকিয়ে থাকে।

পরে রাত গভীর হলে বখাটেরা বিছানার নিচ থেকে বের হয়ে তার হাত-মুখ ও পা বেঁধে তার উপর চালায় পাশবিক নির্যাতন। এছাড়াও ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিষয়টি প্রকাশ করলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দেয় তারা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চত করে বলেন, নির্যাতিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করাও হয়েছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত