বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার ফেসবুক ৩ হাজার কর্মী নিয়োগ করবে লাইভ হত্যাকাণ্ড বন্ধে

বিদ্বেষমূলক বক্তব্য, শিশু নিপীড়ন এবং আত্মঘাতী বিষয়ের প্রচার ঠেকাতে নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ দেবে ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জুকারবার্গ বলেছেন, ফেসবুক লাইভে নিজেকে বা অন্যকে আঘাত করা বা হত্যার যেসব ঘটনা ঘটছে তা খুবই মর্মান্তিক। খবর বিবিসির।

এ ধরণের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও ব্যবস্থা প্রতিষ্ঠানটি করছে বলে জানানো হয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে হত্যা এবং আত্মহত্যার ঘটনা সম্প্রচার করার ঘটনার পরই এমন উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ৭৪ বছরের এক বৃদ্ধকে হত্যা করে এক ব্যক্তি। এমন একটি ফুটেজ কয়েক ঘণ্টা ধরে অনলাইনে থাকার পর ফেসবুক কর্তৃপক্ষ তাদের নীতি পুনর্বিবেচনার অঙ্গীকার করে।

ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।জুকারবার্গ জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষনিকভাবে প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।

এই মূহুর্তে ফেসবুকের কর্মী সংখ্যা সাড়ে চার হাজার। এদিকে, বছরের প্রথম চারমাসে ফেসবুকের রোজগার ৭৭ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে তিনশো কোটি ডলার। সংস্থাটির বিজ্ঞাপনী আয় বৃদ্ধির ফলে এই মুনাফা অর্জিত হয়েছে বলে জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে