বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফাঁস লাগানো লাশ উদ্ধার, দুজনেই তরুনী

ঢাকার মুগদা ও পল্টন এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন শাহনাজ (১৮) ও জিয়াসমিন বেগম ফরিদা (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে।

শুক্রবার দিবাগত রাতে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তবে তাদের মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ।

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে শাহনাজ নামের এক পোশাক কারখানার শ্রমিক আত্মহত্যা করেছে।

মুগদা থানার উপপরিদর্শক ফজলুল হক খান বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মুগদা থানার উত্তর মানিকনগরের কুমিল্লা পট্টির ৪২/ডি নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় ফাঁস লাগানো ছিল। শাহনাজ পোশাক কারখানার শ্রমিক বলে জানান তিনি।

শাহনাজের দূরসম্পর্কের খালু গোলাম হোসেন গোলাপ বলেন, ‘শাহনাজ ও তার ছোট বোন শাহনা একসঙ্গে এই বাড়িতে থাকত। তাদের বাবা-মা কেউ নেই। শাহনাজ একটি গার্মেন্টসে কাজ করত, আর শাহনা স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করত। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা আমাদের অজনা।’

নিকটাত্মীয় না থাকায় শাহনাজের লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহনাজ ভোলা জেলার পাঙ্গাসিয়া থানার মৃত তোফাজ্জল হোসেন পাটোয়ারীর মেয়ে।
অপর ঘটনাটি রাজধানীর পল্টন থানার চামেলীবাগের। সেখানকার একটি অ্যাপার্টমেন্ট থেকে জিয়াসমিন বেগম ফরিদা নামের গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক সেলিম আখন্দ বলেন, গতকাল শুক্রবার রাত আটটার দিকে ৪১ নম্বর চামেলীবাগের গ্রিনপিস অ্যাপার্টমেন্টর তিন নম্বর টাওয়ারের সপ্তম তলার ফ্ল্যাট জে-৬ উত্তর পাশের কক্ষ থেকে সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় ফরিদার লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির গৃহকর্তা-গৃহকর্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হয়েছে। তাদের ভাষ্যমতে, ফরিদা ওই বাসায় চার বছর ধরে কাজ করত।

ওই দম্পতি জানান, তারা জিয়াসমিনকে বাসায় রেখে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এসে দেখতে পান সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত