শিবিরকে অর্থ-যোগানের অভিযোগে কুয়েটের তিন কর্মকর্তা গ্রেপ্তার


খুলনায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে আর্থিকভাবে সহযোগিতা করার অভিযোগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর তিন কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়েছেন।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের সোমবার খুলনার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। তিনি জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদে কুয়েটের সেকশন অফিসার মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান মো. খায়রুল ইসলাম ও ইউআরপি ডাটা প্রসেসর মো. মনিরুল ইসলামকে কুয়েট ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ মে ভোরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এরহলে শিবিরের গোপন বৈঠক চলাকালে অন্যান্য ছাত্ররা সেখানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ১৪ জন শিবিরকর্মিকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সেসময় গ্রেপ্তার হয় লুৎফর রহমান, মেহেদী, নাহিদ, নাসির, রুম্মন, শাহিন, মুজাহিদ, শামিউল, রেজাউল্লাহ, শাহিনুজ্জামান, আব্দুল্লাহ, নাঈম, আব্দুল আলীম ও আব্দুল্লাহ আরমান।
তাদের দেয়া তথ্য মতে, রবিবার এ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













