শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের অভিযোগ তুলে নিতে ৫০ লাখ টাকা ঘুষ!

ধর্ষক শিক্ষককে বাঁচাতে কিশোরী ধর্ষিতার মাকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে চাইলেন সেই স্কুলের অধ্যক্ষ। পাশাপাশি গর্ভপাত ও পড়াশোনার ফ্রি ব্যবস্থা করারও লোভ দেখালেন তিনি। তবে শর্ত শুধু একটাই, তুলে নিতে হবে শিক্ষকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা। ঘটনাটি ভারতের মুম্বাই শহরের নেরুলের।

৫ মাস আগে মুম্বাই শহরের নেরুলের এমজিএম স্কুলের শিক্ষক হরিশঙ্কর শুক্লা দিনের পর দিন ছাত্রীদের ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। তার পাশবিক অত্যাচারে ১৩ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবকদের বিক্ষোভে শুরু হয় তোলপাড়। পরে স্কুল ও অধ্যক্ষ সবিতা গুলাটিকে শো-কজ নোটিশ পাঠায় সিবিএসই কর্তৃপক্ষ। এরপরই স্কুল পরিচালন কমিটি এ বিষয়ে তদন্তের নির্দেশ দেয় এবং গুলাটিকে বরখাস্ত করে।

অভিভাবকদের অভিযোগ, তারা যখন প্রিন্সিপালের কাছে বিচার চেয়েছিলেন, তখন তিনি খারাপ ভাষায় কথা বলেন। ধর্ষণের ঘটনা সামনে আসার পর গুলাটি ধর্ষিতার মাকে ফোন করে ৫০ লাখ টাকা দিতে চেয়ে মামলা প্রত্যাহারে অনুরোধ জানান। পাশাপাশি হুমকি দিয়ে বলেন- আপনারা মধ্যবিত্ত, কিছুই করতে পারবেন না। অনেক ওপর পর্যন্ত আমাদের হাত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত