বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই স্কুলছাত্রকে পিটিয়ে জখম!

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলে চড়ায় দুই স্কুলছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া ফাতেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হাসান ও সপ্তম শ্রেণির ছাত্র নাইম। মোটরসাইকেলের মালিক খলিল তাদের পিটিয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।

গতকাল বুধবার বিকেলে মিশ্রীপাড়া নাসির গাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই ছাত্রকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, খলিলের ভাতিজা বায়েজিদ মোটরসাইকেলে হাসান ও নাইমকে নিয়ে ঘুরতে বের হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান ও নাইমকে বেধড়ক মারধর করেন খলিল। খলিলের লাঠির আঘাতে নাইমের বাঁ হাতের কনুই ভেঙে গেছে এবং হাসানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।

হাসানের বাবা বশির গাজী ও নাইমের বাবা নান্নু মিয়া জানান, খলিল তাঁদের সন্তানদের ওপর অমানবিক নির্যাতন করেছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী