বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিক্রমের গাড়ি থেকে বিয়ারের বোতল উদ্ধার

প্রথমে মদ্যপানের কথা অস্বীকার করলেও পরে বিক্রম স্বীকার করে নেন তিনি মদ্যপান করেছিলেন। কিন্তু মত্ত ছিলেন না। গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলেন। সূত্রের খবর, আজ ফরেন্সিক দল গাড়ি পরীক্ষার সময় গাড়ি থেকে একটি বিয়ারের বোতল পেয়েছে। এরপর বিক্রম সমস্যায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর সনিকাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চেয়েছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। দুর্ঘটনার পর বিক্রমকে যে রিকশাচালক সাহায্য করেছিলেন তিনি নিজেই জানিয়েছেন একথা। তাঁর নাম কালুয়া সিং। তিনিই একটি ট্যাক্সি ডেকে বিক্রম ও সনিকাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।

সনিকার সঙ্গে বিক্রমের সম্পর্ক তৈরি হচ্ছিল এমনটাই মনে করেছেন অনেকেই। সূত্র মারফত জানা গেছে, সনিকার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে সনিকার পাঠানো বেশ কিছু ম্যাসেজও পুলিশকে দেখান বিক্রম। সনিকার মৃত্যুর কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। তবে সনিকার সঙ্গে টলিউডের আর এক অভিনেতার সম্পর্কের কথাও সামনে এসেছে। যদিও এখবরও শোনা গেছে, সেই অভিনেতার সঙ্গে সম্প্রতি বিভিন্ন কারণে মানসিক দুরত্ব তৈরি হয় সনিকার। দুর্ঘটনার পরবর্তী সময়ে এই সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই দু’ভাগ হয়েছে টলিউড। সোশাল মিডিয়াতেও যুদ্ধ চলছে দু’পক্ষের।

এদিকে আজও সনিকার ২ জন বান্ধবী আলিপুর আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দী দেন। গতকালও ২ জন দিয়েছিলেন। এই ঘটনা নিয়ে আর যদি কারোর কিছু বলার থাকে তাহলে তারা আদালতের কাছে জানাতেই পারে বলে মনে করছে পুলিশ। তবে গোপন জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে যিনি দেবেন তাকেই আদালতে আবেদন করতে হবে। এই ঘটনায় সনিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী