আটক সুমাইয়া ১০ দিনের রিমান্ডে


রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুরের আস্তানা থেকে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। রবিবার রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
অপারেশন ‘সান ডেভিল’ অভিযানের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সুমাইয়াকে আমলী আদালত-৩ এ হাজির করে ১৫ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের এক জঙ্গি আস্তানা বুধবার রাত ৩টার দিকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে শুরু করা পুলিশের অপারেশন ‘সান ডেভিল’ শুক্রবার দুপুরে সমাপ্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













