রাজধানীতে বন্ধুর স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ
রাজধানীর কামরাঙ্গীরচরে পাওনা টাকা দেয়ার কথা বলে বন্ধুর স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার ওই নারী রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ধর্ষিতা অভিযোগ করেন, কামরাঙ্গীরচরে ৫ নম্বর গলিতে ভাড়া বাসায় থেকে তার স্বামী মোবাইল এক্সেসরিজের ব্যবসা করেন। স্বামীর বন্ধু নাজমুলও একই ব্যবসা করেন। নাজমুল থাকেন রায়ের বাজার এলাকায়। নাজমুলের কাছে ওই নারীর কিছু টাকা পাওনা ছিল।
গত শুক্রবার সন্ধ্যার পর নাজমুল তাকে টাকা দেবে বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় নাজমুলের বাসায় কেউ ছিল না। রাত সাড়ে ১২টায় বাসায় ফিরেন ওই নারী।
তার স্বামী জানান, বাসায় ফেরার পর তিনি জিজ্ঞেস করেন এত রাতে কোথায় ছিলে। তখন সে লজ্জায় মুখ খোলেনি। রোববার সে বিষয়টি খুলে বলে। এরপর রাতে তিনি স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













