শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর হাতে স্ত্রী খুনঃ মাদক বিক্রির টাকা নিয়ে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদক ব্যবসায়ী স্বামীর হাতে সুমনা (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘাতক স্বামী জাকির হোসেনকে আটক করেছে। গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ জানান, উপজেলার উলুকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শুক্কুর আলীর ছেলে জাকির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি তার দ্বিতীয় স্ত্রী সুমনার সহযোগিতায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। মাদক ব্যবসা নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো।

মাদক বিক্রির টাকা নিয়ে জাকির তার স্ত্রীকে বিকেল থেকে মারধর করছিল। এক পর্যায়ে রাতে সে তার গামছা দিয়ে পেঁচিয়ে এবং বটি দিয়ে কুপিয়ে স্ত্রী সুমনাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী জাকিরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত