বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের হেলেনচা গ্রামে ১০ বছর বয়সের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে অসুস্থ অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার বাবা খোকন আলী জানান, গত মঙ্গলবার বিকালে প্রতিবেশি ফজলু আখন্দ (৫৫) আমার মেয়েকে একা পেয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। অতপর শিশুটিকে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। পরে তার প্রসাবে জ্বালা-পোড়া শুরু হওয়ায় শিশুটি তার বাবা-মাকে সব খুলে বলে। ফলে ঘটনার দিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহাদত হোসেন জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, আজ বুধবার দুপুরে যৌন নিপীড়নের শিকার শিশুটির জবানবন্দি নেয়া হয়েছে এবং আসামীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে