বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে কলেজছাত্রীকে ধর্ষণ ধর্ষক গ্রেফতার

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কলেজের অফিস সহকারীকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে নানার বাড়ি বেড়াতে এসে ৪ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

ফেনী : ধর্ষণের শিকার ছাত্রী ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। তার অভিযোগ, মঙ্গলবার ফেনী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে প্রত্যাহার করে দেয়ার আশ্বাসে বিকাল সাড়ে ৫টায় তাকে পরীক্ষা কেন্দ্রের অফিস কক্ষে ডেকে আনেন অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র মালাকার। সেখানে তাকে ধর্ষণ করেন কৃষ্ণ চন্দ্র। ছাত্রী লোকলজ্জায় বিষয়টি চেপে রাখার চেষ্টা করে। পরে তাকে ফের ধর্ষণের চেষ্টা চালায়। এ বিষয়ে ওই ছাত্রী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন। অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্রকে আটক করে পুলিশে দেন। ফেনী থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, কৃষ্ণ চন্দ্রের নামে থানায় মামলা হয়েছে। ফেনী সদর হাসপাতালের ডাক্তার অসিম কুমার সাহা জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

গোপালপুর : মামলার এজাহারে বলা হয়েছে, ধর্ষণের শিকার শিশুর বাড়ি ঘাটাইল উপজেলায়। শিশুটি শুক্রবার তার নানির সঙ্গে পৌরশহরের পশ্চিম ডুবাইল গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে পশ্চিম ডুবাইল গ্রামের রহিজ উদ্দিনের ছেলে জহুর আলী ও মো. শহীদ আলীর ছেলে ইকবাল শিশুটিকে বলাই চৌকিদারের বাঁশবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে তার স্বজনরা বাঁশবাগানের দিকে গেলে ২ বখাটে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা তাদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার গোপালপুর থানায় মামলা করেছেন।

দিনাজপুর : অভিযোগের বরাত দিয়ে বীরগঞ্জ থানার এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের আবদুল ওহাবের ছেলে মো. আরমান আলী। ৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আরমান আলী ও তার বন্ধু শহীদুল ইসলাম। তাকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে আরমান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ আরমান আলীকে গ্রেফতার করেছে।

বরিশাল ও হিজলা : বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ৫ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর ভিকটিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী