যুবকের পকেটে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন এসআই


যুবকের পকেটে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় নিজেই ফেঁসে গেলেন যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।
শনিবার রাত পৌনে ১১টার দিকে যশোর শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই মাহবুবুর রহমানকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, শহরের মাইকপট্টি এলাকার শরিফুল ইসলামের ছেলে শৈশব রাত পৌনে ১১টার দিকে বন্ধু সুব্রতকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শহরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে এলে সাদা পোশাকের পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে পেছনে বসা সুব্রতের পকেট তল্লাশি করতে যান।
এসময় কাগজ মোড়নো অবস্থায় গাঁজা তার পকেটে দেয়ার চেষ্টা করেন এসআই মাহবুবুর। প্রতিবাদ করলে এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় শৈশব পকেট থেকে মোবাইল ফোন বের করতে চাইলে এসআই মাহবুবুর তা কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ভেঙে ফেলেন। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে এসআই মাহবুবুরকে ঘিরে ধরেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোতয়ালি থানার ওসি (অপারেশন) শামসুদ্দোহা, এসআই মিরাজ মোসাদ্দেক, এসআই মোকলেসুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তা বিষয়টির মীমাংসার চেষ্টা করেন।
ওসি শামসুদ্দোহা জানান, ওই যুবকের মোবাইল ফোনের ক্ষতিপূরণ বাবদ তিন হাজার টাকা দেয়ার কথা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত এসআই মাহবুবুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত এসআই মাহবুবুরকে এরই মধ্যে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













