শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উত্ত্যক্তের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক -১

গোপালগঞ্জ সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খালিদ মিয়াকে আটক করেছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ও ওই স্কুলছাত্রীর চাচা জানান, ওই স্কুলছাত্রী আজ সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথে ওই ছাত্রীর পিছু নেয় বখাটে খালিদ মিয়া। এ সময় স্কুলছাত্রী খালিদের চাচার বাড়ির সামনে পৌঁছালে তাকে একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে সে ধর্ষণের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে খালিদ মিয়াকে আটক করে।

পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, স্কুলছাত্রীকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

ওই স্কুলছাত্রী জানিয়েছে, তিন মাস আগে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার মামাত বোন তাদের বাড়িতে বেড়াতে আসে। তখন খালিদ মিয়া তার ওই বোনের হাত ধরে টানাহেচড়া করে। সে এর প্রতিবাদ করে এবং খালিদকে বকাঝকা করে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে খালিদ তাকে ধর্ষণ করেছে বলে সে ধারণা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত