সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫০০ পিস ইয়াবাসহ র‌্যাব সদস্য গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৫০০ পিস ইয়াবাসহ আজমীর মোল্লা নামে (৩০) এক র‌্যাব সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় চিতলমারী উপজেলার কালশিরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। র‌্যাব সদস্য আজমীর মোল্লা বর্তমানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব-৮) কর্মরত রয়েছেন।

তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাঁতি গ্রামের মোল্লা নুরুল ইসলামের ছেলে।

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আহাদ বাদি হয়ে র‌্যাব সদস্য আজমীর মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানিয়েছেন, সোমবার র‌্যাব-৮ এ কর্মরত পুলিশ সদস্য আজমীর মোল্লা দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে আসছিলেন। তিনি ইয়াবার একটি চালান নিয়ে মোটরসাইকেলে চিতলমারীতে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চিতলমারী-ডুমুরিয়া সড়কের কালশিরা এলাকায় অবস্থান নেয়। আজমীর মোল্লা কালশিরা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল গতিরোধ করে তার ব্যাগে তল্লাসি চালিয়ে তিনটি পলিথিনের ব্যাগে রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তিনি আরো জানিয়েছেন, পুলিশ সদস্য আজমীর র‌্যাবে যোগদানের পর থেকে নিজ এলাকা চিতলমারীতে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন। এই তথ্যের ভিত্তিতে আজমীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত