শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে ইভানের সঙ্গে পরিচয় ‘ধর্ষিত’ সেই তরুণীর

রাজধানীর অভিজাত এলাকা বানানীতে আবারো ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই তরুণীর অভিযোগ তাকে বাসায় জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভান ধর্ষণ করেছেন। এ ঘটনায় বুধবার দুপুরে বনানী থানায় একটি ধর্ষণের মামলা করেছেন ওই তরুণী। ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ইভানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ওই তরুণী মামলার এজাহারে বলেন, বিবাদী বাহাউদ্দিন ইভানের সঙ্গে আমার ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয়। এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি ও দেখা সাক্ষাৎ হতো। এ বন্ধুত্বের থেকেই চার মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। এ সম্পর্কের সূত্র ধরে গত ৪ জুলাই আমাকে ইভান রাত ৯টার দিকে ফোনে জানান যে আজ তার জন্মদিন। জন্মদিনে আমাকে তার বাসায় যেতে বলেন। তিনি জানান, এই সূত্রে তিনি আমাকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আমাদের সম্পর্কের বিষয়টি তার মাকে জানাবে। টেলিফোনে তার মায়ের পরিচয়ে এক নারীর সঙ্গে আমাকে কথা বলিয়ে দেন।

তরুণী বলেন, এরপর আমি আমার আপুর সঙ্গে কথা বলে উক্ত তারিখে একটি রিকশাযোগে রাত সাড়ে ১০টার দিকে ওই বাসার সামনে পৌঁছালে ইভান আমাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যান। আমি বাসায় যাওয়ার পর কাউকে দেখতে পাইনি। সে আমাকে তার রুমে নিয়ে যায়। মায়ের কথা জিজ্ঞেস করলে বলে বাবা-মা দুজনেই অসুস্থ, ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না।

ওই তরুণী বলেন, বাসায় জন্মদিনের কোনো আলামত দেখতে পাইনি। এতে আমি ভয় পাই এবং বাসায় ফিরে যেতে চাই। কিন্তু সে বাসায় আসতে দেয় না। সে আমাকে রাতের খাবার খাওয়ায় এবং নেশাজাতীয় দ্রব্য এতে দিয়ে দেয়। আমি তাকে নিষেধ করলে সে একদিন খেলে কিছু হবে না বলে জানায়। রাত দেড়টার দিকে সে আমাকে জোর করে ধর্ষণ করে। আমি চিৎকার চেচামেচি করতে থাকলে সে রাত সাড়ে তিনটার দিকে আমার ব্যাগ রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ওই ব্যাগের মধ্যে আমার তিনটি ড্রেস, দুইটি জিন্স, একটি কুর্তা, তিনটি মোবাইল, চার্জার, সিম কার্ড, মেমোরি কার্ড নগদ ১৫০০ টাকা ছিল। তারপর আমি পথচারী এক ভদ্রলোকের সহায়তায় থানায় আসি।

এজাহারে তরুণী উল্লেখ করেন ইতিপূর্বেও বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন ইভান। তিনি বলেন, ‘আসামি আমাকে বিভিন্নভাবে ভয় দেখাত, আমি মুখ খুললে সে তার কাছে আছে এমন খারাপ ভিডিও ইন্টারনেটে ছাড়িয়া দেবে বলে হুমকি দিতো।’

বুধবার বনানী থানায় ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়। মামলা নম্বর ৮। মামলাটি তদন্ত করছেন উপপপরিদর্শক সুলতানা আক্তার। জানতে চাইলে সুলতানা আক্তার ঢাকাটাইমসকে বলেন, ‘ওই ভিকটিম এখন তেজগাঁওয়ের নারী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন। আজকে তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল কি না বা কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কি না সে ব্যাপারে পরীক্ষা হবে।’

এ ব্যাপারে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ‘মামলা হওয়ার পর থেকেই আসামি ইভানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত