যে কারনে ইভান চার দিনের রিমান্ডে


রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হন ইভান।
এর আগে শুক্রবার সকালে বাহাউদ্দিন ইভান র্যাবের কাছে অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘মামলার এজাহারে যেসব অভিযোগ এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেসব বিষয়ে সে স্বীকারোক্তি দিয়েছে।’
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর গত ৬ মে এক তরুণী বনানী থানায় একটি মামলা করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বনানীতেই একটি বাড়িতে জন্মদিনের দাওয়াতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয় বুধবার।
মামলায় অভিযোগ করা হয়, গত মঙ্গলবার রাতে বনানীর দুই নম্বর সড়কে নিজের বাসায় জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে ওই অভিনেত্রীকে ইভান ধর্ষণ করেন। মামলার পরদিন বৃহস্পতিবার বিকালে নারায়ণঞ্জের মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকা থেকে ইভানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান জানান, মামলার পর বুধবার পুলিশ ইভানদের বাড়িতে গিয়েছিল। এ সময় তিনি ছাদে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন তাদেরকে। আর পুলিশ চলে যাওয়ার পর তিনি বনানী চেয়ারমান বাড়ি এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকে উত্তরার দক্ষিণখানে গিয়ে এক আত্মীয়ের বাসায় রাত কাটান। এরপর বৃহস্পতিবার নারায়াণগঞ্জে মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকায় খালার বাসায় আশ্রয় নেন ইভান। পরে স্বজনদের সহযোগিতায় বিকালে সেই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













