শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হলি আর্টিজান হামলাঃ ‘পরিকল্পনাকারী’ মাহফুজ গ্রেপ্তার

রাজধানীর অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম আসামি সোহেল মাহফুজকে ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ, যিনি হলি আর্টিজানে হামলার পরিকল্পনা ও গ্রেনেড সরবরাহকারী ছিলেন বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মাহফুজের তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে জেলার শিবগঞ্জ থানার ধোবড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন কামাল, হাফিজ, জুয়েল।

শনিবার সকালে চাঁপাইবনবাবগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুব আলম ঢাকাটাইমসকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহফুজ হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার আসামি। তিনি নব্য জেএমবির নেতা বলে জানান তিনি।

গ্রেপ্তারদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে এএসপি মাহবুব জানিয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। পর দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জন নিহত হয়। আইএস এর পক্ষ থেকে এদের মধ্যে পাঁচজনকে তাদের ‘সৈনিক’ বলে দাবি করে, তারা হামলার দায় নেয়।

সূত্র জানায়, হামলার ওই ঘটনায় মাস্টারমাইন্ডসহ ২৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নক্য জেএমবির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী, দুই প্রশিক্ষক এবং পাঁচ হামলাকারীসহ ১৪ জনের মতো নিহত হয়েছেন। এছাড়া মামলার চার আসামিকে জীবিত ধরা হয়েছে। পলাতক রয়েছে আরও কয়েকজন ভয়ঙ্কর জঙ্গি। পলাতকদের মধ্যে সোহেল মাহফুজও ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত