মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬০ বছরের বৃদ্ধের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী

৬০ বছরের এক বৃদ্ধের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রী।

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুরে এঘটনা ঘটেছে। ছাত্রীটির বাবা ঘটনা জানতে পেরে শুক্রবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেব সরদারকে (৬০) গ্রেফতার করে।

গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবির জানান, নির্যাতিতা ছাত্রী ধর্ষক আবু তালেব সরদারের প্রতিবেশী। গত ১৫ ফেব্রুয়ারি বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এরপর আবু তালেব বিভিন্ন সময়ে ওই স্বুলছাত্রীকে ধর্ষণ করে। কাউকে জানালে ওই স্কুলছাত্রীকে মেরে ফেলারও হুমকি দেয় আবু তালেব। বারংবার ধর্ষণের ফলে স্কুলছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি চোখে পড়লে তার বাবা মা ছাত্রীটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক জানায় তাদের মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এরপরেই তারা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন আবু তালেব সরদার।

শনিবার দুপুর ১২টার দিকে আবু আলেব সরদারকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠান।

এছাড়া ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বরিশাল আদালতে পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত