মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে পরিচয়, দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণ

রাজশাহীতে আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী ওই তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো শংকরবাটি নতুনহাট মোল্লাপাড়া এলাকায়। পুলিশ বলছে, সম্প্রতি রাজশাহীর দুই যুবকের সঙ্গে ওই তরুণীর ফেসবুকে বন্ধুত্ব হয়। এরপর তাদের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি।

গত সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার গ্রীন গার্ডেন রেস্টহাউস নামে একটি আবাসিক হোটেলে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য মঙ্গলবার দিবাগত রাতে ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়ার পরই ঘটনাটি জানাজানি হয়।

অবশ্য এর আগে মামলার করার পরই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলেন- নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে আবদুল আলম ওরফে বাদশা (৩০) এবং জেলার বাগমারা উপজেলা সদরের আবুল খায়ের ওরফে নাহিদ (২৬)। এদের মধ্যে বাদশা পেশায় শিক্ষকতা করেন বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর উদ্ধৃতি দিয়ে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ফেসবুকে বাদশা ও নাহিদের সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে সোমবার রাজশাহীতে তাদের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। দুপুরের দিকে তাকে নিয়ে রেস্ট হাউসে যান ওই দুই যুবক। পরে দুইজন ধর্ষণ করার পর তরুণীকে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর রাতে ওই তরুণী নিজে থানায় গিয়ে মামলা করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই ওই তরুণীকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া ওই আবাসিক হোটেল থেকে ধর্ষণের নানা আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী