সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আহসান হাবিব পেয়ার, আধুনিক ‘লালসালু’!(ভিডিও)

পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই মানবতা বিষয়টি চলে এসেছে। মানবতা ছাড়া কোন সমাজ চলতে পারে না। সেই মানবতাকেই পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করেন অনেকে।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া আহসান হাবিব পেয়ার ধর্মের লেবাস ও মানবতাকে ব্যবহার করেই ভয়ঙ্কর প্রতারণা করেছেন।

আহসান হাবীব পেয়ার নামের ওই তরুণ ভণ্ড পীর দরিদ্র অসহায় মানুষকে নিয়ে এবং ধর্মীয় আবেগঘন প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচার করে অর্থ উপার্যন করতো।

পেয়ার অসহায় মানুষের কাছে গিয়ে তাদের সাহায্য করতেন। এখানে সু-কৌশলে তিনি প্রতারণা করতেন। প্রথমে পেয়ার অসহায় মানুষকে সাহায্য করে তা ভিডিও করতেন। আর ওই ভিডিওতে কৌশলে পেয়ার তার মোবাইল নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টে এবং বিকাশ নাম্বার প্রচার করতেন। সাধারণ দানশীল মানুষ ওই অসহায় ব্যক্তির ভিডিও দেখে আহসান হাবিব পেয়ারের সঙ্গে যোগাযোগ করে ইউটিউবে প্রকাশিত বিকাশ নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতেন কিন্তু পেয়ার ওই টাকা অসহায় ব্যক্তিকে না দিয়ে নিজের পকেট ভারী করতেন।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ভণ্ডপীর হাবিবকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে দেখা গেছে, ভণ্ডপীর পেয়ার বিভিন্ন মানুষের কাছ থেকে ১ কোটিরও বেশি টাকা নিয়ে মাত্র ২ লাখ ৭৬ হাজার টাকা অসহায় ব্যক্তিদের সাহায্য করেছেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বেশ কয়েকজন তরুণীর সঙ্গে তৈরি করেন প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তা ভিডিওতে ধারণ করেন। এরপর সংশ্লিষ্ট তরুণীদেরকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন এই ভণ্ডপীর।

তরুণী থেকে শুরু করে গৃহবধূরাও রক্ষা পায়নি পেয়ারের প্রতারণা থেকে। তার সুন্দর চেহারা ও মিষ্টি কথার ফাঁদে পড়ে তরুণী ও নারীরা আকৃষ্ট হয়ে অভিসারে মিলিত হয়েছেন অনেকে। এই অভিসারের অন্তঃরঙ্গ মূহুর্তগুলো ভিডিও করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এই ভণ্ডপীর।

এছাড়াও তিনি নারীদের নিয়ে বড় ধরণের ব্যসায় প্ল্যানও করেছিলেন। তবে এই ব্যবসা শুরু করার আগেই পুলিশের হাতে আটক হন তিনি।

এছাড়াও জিন ছাড়ানোর নামেও নারীদের খুব বাজেভাবে স্পর্শ করতো পেয়ার। জিন ছাড়ানোর প্রতারণা করেও মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধান চালায় যমুনা টিভি। ভণ্ডপীর পেয়ারের সকল অনৈতিক কর্মকাণ্ড ফুটে উঠেছে যমুনা টিভির ৩৬০ ডিগ্রী অনুষ্ঠানে চলুন পাঠক পেয়ারের প্রতারণার বিষয়গুলো আমরা সেখান থেকে দেখে নিই। পাঠক পেয়ারের সকল অনৈতিক কর্মকাণ্ড নিজ চোখে ভিডিওতে দেখে নিন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত