শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শারিরীক সম্পর্কে রাজি না হওয়ার কিশোরীটিকে..! ভয়ানক

কিশোরীকে শারিরীক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এক যুবক। এতে কিশোরীর এক হাত সম্পূর্ণ আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিনোদ চৌরাসিয়া। পেশায় ঝালাইকর্মী।

জানা গেছে, কিছুদিন ধরেই ১৫ বছরের এক কিশোরীর পেছন পেছন হাঁটতেন এক যুবক। তবে এতদিন কিশোরীকে কিছু না বললেও গত বুধবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তিনি।

এতে রীতিমত রেগে যান কিশোরী। উল্টোদিকে ক্ষিপ্ত হয়ে যান ওই যুবকও। দিন-দুপুরে জনবহুল বাজারের মধ্যেই ধারালো অস্ত্রের কোপে কিশোরীর একটি হাত কেটে ফেলেন তিনি।

এক হাত কেটেও ক্ষান্ত না হয়ে কোপ বসাতে যান অপর হাতেও। কিন্তু, তার সেই অপচেষ্টা রুখে দেয় জনতা। বিকৃত মস্তিষ্কের ওই যুবককেও পুলিশের হাতে তুলে দেয় তারা। আর আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করানো হয় হাসপাতালে।

বেশ কয়েক দিন ধরেই নবম শ্রেণির ওই ছাত্রীকে নানা ভাবে উত্যক্ত করতেন বিনোদ। ঘটনার দিন বিকেল ৩ টা নাগাদ ফতেপুর সৈদরির কাছে একটি বাজারে যান কিশোরী। সেখানেই বিনোদের দোকান। কিশোরীকে দেখে দোকান থেকে বেরিয়ে এসে তার পিছু নেন বিনোদ।

একপর্যায়ে কিশোরীকে কুপ্রস্তাব দেয়ার পর তাতে কিশোরী রাজি না হলে এ ঘটনা ঘটে। রাগান্বিত হয়ে দোকান থেকে একটি বড় ছুরি নিয়ে এসে ওই কিশোরীর উপর হামলা চালান বিনোদ।

প্রত্যক্ষ্যদর্শী অখিলেশ রাস্তোগি জানান, একটা হাত কেটে মাটিতে পড়ে গেছে মেয়েটির। যন্ত্রণায় ছটফট করছিল সে। অন্য হাতটি কাটতে গেলে লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে এবং মেয়েটিকে মৃত্যুর হাত থেকে বাঁচায়।

খেরির পুলিশ আধিকারিক এস চিনাপ্পা জানান, অত্যধিক রক্ত ক্ষরণের কারণে কিশোরির অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে খেরি জেলা হাসপাতালে ভর্তি করে অবস্থার অবণতি হলে পরে লখনৌতে স্থানান্তরিত করা হয়েছে।

তিনি অারও বলেন, ওই কিশোরীর শারীরিক অবস্থার উন্নতিই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেরে ওঠার পর কিশোরীর বয়ান নিয়েই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত