বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ‘সুইসাইড নোটে’ যা লিখেছেন

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খাওয়ার আগে সুইসাইড নোট (আত্মহত্যার চেষ্টার আগে লেখা) লিখে রাখেন। আজ শুক্রবার রাতে নোটটি পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দেন।

নাসরিন সুলতানাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন নাসরিনের ছোট বোন শারমিন সুলতানা।

সুইসাইড নোটে নাসরিন উল্লেখ করেন, ‘আব্বা-মা, আল্লাহর রহমতে দুই হাত জোড় করে তোমাদের অনুরোধ করতেছি, দয়া করে আমাকে হসপিটালে নিও না। আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও। আমার জন্য অনেক জ্বালা নিছো, আর নিও না। মরার পর মাটি দিও কিন্তু হসপিটালে নিও না প্লিজ। এত অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ আমাকে মরতে দাও। বিথী, কফিনের লকের পাসওয়ার্ড ৭৩৯ কফিনে ও ড্রয়ারের পার্সে সব ফাইল ও কাগজপত্র আছে। make sure that sunny’র (নিশ্চিত করো যেন সানীর) উচিত শাস্তি ও বিচার হয়।’

নাসরিন আরো উল্লেখ করেন, ‘It is not Suicide, it’s a murder (এটা আত্মহত্যা নয়, হত্যা)। আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানী দায়ী। আল্লাহ যাতে ওর বিচার করে। আমার মৃত্যুর জন্য সানী দায়ী।’

এই নোট দুটি নাসরিনের বলে জানিয়েছেন তাঁর বোন শারমিন সুলতানা। তিনি জানান, গতকাল রাতে সানির সঙ্গে কথার একপর্যায়ে ঝগড়া হয় নাসরিনের। পরে তিনি রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাঁকে দ্রুত রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

শারমিন আরো জানান, নাসরিনকে রেনেসাঁ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনো তিনি অচেতন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

তবে ক্রিকেটার আরাফাত সানি জানান, তাঁর সঙ্গে নাসরিনের কোনো ঝগড়া হয়নি। নাসরিনের হাসপাতালে ভর্তির বিষয়েও তিনি কিছুই জানেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত