পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞান পার্টির খপ্পরে ৪


রাজধানীতে পৃথক ঘটনায় পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ চারজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ‘শনিবার রাতে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি শেষে বরগুনার গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে সায়েদাবাদ এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। একই রাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কারওয়ান বাজার শাখার ক্যাশিয়ার কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা মাসুমকে (২৭) কারওয়ান বাজার থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে স্বজনেরা তার খোঁজ পাচ্ছিলেন না। এসব ঘটনায় পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













