রক্তাক্ত অবস্থায় কিশোরী উদ্ধার


রাজধানীর মিরপুর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে প্রিন্স বেকারির সামনে থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
ওই কিশোরীকে উদ্ধার করেন জীবন নামরে মিরপুরের এক নিরাপত্তাকর্মী। তিনি জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসে ওই কিশোরী। তাকে মিরপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন শাকিল নামের এক যুবক। ধর্ষণের পর প্রিন্স বেকারির সামনে কিশোরীকে ফেলে রাখেন শাকিল।
জীবন আরো জানান, প্রিন্স বেকারির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, ধর্ষণের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। ওই কিশোরী সুস্থ হলে তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













