শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজ বাসায় মা-ছেলে খুন !

রাজধানীর কাকরাইলে পাইওনিয়ার গলিতে একটি বাসায় দুর্বৃত্তরা মা ও ছেলেকে খুন করেছে। বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটে (করিম টাওয়ার) তারা খুন হন। এরা হলেন- শামছুন্নাহার ও তার ছেলে শাওন। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী ও সন্তান।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশের গলিতে ৬ তলা ভবনের (বাসা নম্বর ৭৯/১) ৫ তলায় এ ঘটনা ঘটে।

নিজ ফ্ল্যাটের সামনের বারান্দায় ছেলে ও ঘরের ভেতর মায়ের লাশ পড়ে ছিল। পুলিশ বলছে, লাশ উদ্ধারের সময় তারা দেখেছেন মায়ের গলা কাটা ছিল। আর ছেলের শরীর ছিল রক্তাক্ত।

ওই বাড়ির দারোয়ান পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, মাগরিব নামাজের সময় কে বা কারা এ বাড়িতে ঢুকে কাজের মেয়েকে একটি কক্ষে আটকে রাখে। এরপর মা ও সন্তানকে হত্যা করে চলে যায়। বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম তখন বাসার বাইরে ছিলেন।

পুলিশ ও গোয়েন্দারা ওই ভবন ঘিরে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের মালিক আব্দুল করিম, বাসার কাজের মেয়ে রাশেদা বেগম ও দারোয়ান আব্দুল নোমানকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানান, আব্দুল করিম আদা ও রসুনের ব্যবসা করেন। পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেন। তার তিন ছেলের মধ্যে মুন্না লন্ডনে এবং অনিক কানাডায় থাকেন।

তিনি বলেন, শাওনের মাথার পাশে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী