মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চোরাই তেল জব্দ, যমুনা অয়েলের ৩ কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা

চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত নৌপথে জ্বালানি তেল পরিবহনের সময় তেল চুরির অভিযোগে যমুনা অয়েল লিমিটেডের চট্টগ্রাম শাখার তিন কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে খুলনার দীঘলিয়া থানায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬-এর ডিএডি শামছুল কবীর বাদী বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার খুলনা র‍্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

র‍্যাব-৬-এর বিশেষ কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সম্প্রতি প্রায় আট কোটি টাকার জ্বালানি তেল চুরির ঘটনা প্রকাশের পর তাঁরা তদন্তে নামেন। তদন্ত চলাকালে খুলনার ভৈরব নদে অবস্থানরত এমটি রায়দা সি ১৩২৫ নামক একটি ট্যাঙ্কার র‍্যাবের হেফাজতে নেওয়া হয়। জাহাজটির কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা এই নদীপথে নিয়মিত কোটি কোটি টাকার জ্বালানি তেল বাজারে কম মূল্যে বিক্রি করেন। এর ভিত্তিতে চোরাই তেল কেনাবেচার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তাদের হেফাজত থেকে সাড়ে আট হাজার লিটার চোরাই তেল জব্দ করে র‍্যাব।

এই তেল চুরির সিন্ডিকেটের সঙ্গে যমুনা অয়েল লিমিটেডের চট্টগ্রাম টার্মিনাল ম্যানেজার নুরউদ্দিন আল মাসুদসহ ১৭ জনের যোগসাজশ পাওয়া যায়। নূরউদ্দিনসহ এই মামলায় আসামি করা হয়েছে যমুনা অয়েল চট্টগ্রাম ডিপোর ডিউটি অফিসার সমির বাবু, বাল্ক অফিসার নন্দী বাবু, এমটি রায়দা ট্যাঙ্কারের ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গির আলম, মো. সিরাজুল ইসলাম, মো. নুরূল আফসার, মো. জাহাঙ্গির আলম টেন্ডল, শেখ মো. সুমন, পলাশ, আবু হাসনাত টিপু, আরাফত রহমান রকিসহ মোট ১৭ জন। মামলায় এমটি রায়দা ট্যাঙ্কারটি জব্দ দেখানো হয়েছে ।

চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত জ্বালানি তেল পরিবহন করার সময় বিভিন্ন নদীতে এবং খুলনার ভৈরব নদের দুই তীরে চোরাই তেল কেনাবেচার ব্যবসা রয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এই ব্যবসার ওপর প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‍্যাব।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী